মূল কনটেন্টে যান
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বিশ্বনাথের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সবুজ প্রান্ত পরিবারের মতবিনিময়


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
AddText 12 29 01.23.14 scaled
AddText 12 29 01.23.14 scaled

সিলেট থেকে প্রকাশিত সরকার অনুমোদিত সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকা পরিবারের একটি প্রতিনিধি দল রবিবার (২৮ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ উপজেলা সফর করেছেন। সফরকালে প্রতিনিধি দলটি বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

পরবর্তীতে সন্ধ্যায় বিশ্বনাথের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পেশাদার সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, স্থানীয় ইস্যু তুলে ধরা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সাংবাদিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

সবুজ প্রান্ত পত্রিকার সফরকারী দলের নেতৃত্ব দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক জুবায়ের আহমদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বার্তা সম্পাদক সাংবাদিক আব্দুল মুকিত এবং স্টাফ রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার।

মতবিনিময়কালে বিশ্বনাথ উপজেলা সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক ও দৈনিক কাজির বাজার পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মোঃ মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি আব্বাস হোসেন ইমরান, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি সমুজ আহমদ সায়মন, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মোস্তাক আহমদ মোস্তফা এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সবুজ প্রান্ত পত্রিকার প্রতিনিধি মো. আব্দুল্লাহ।

এছাড়াও পরে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের দায়িত্বশীল ও জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালামের সাথেও সবুজ প্রান্ত পরিবারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।