সবুজ প্রান্ত
১৬ নভেম্বর ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ইফা কর্মকর্তা হাবিবুর রহমানের অপসারণ দাবি ৬৪ শিক্ষকের

জকিগঞ্জ প্রতিনিধি


ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমানের বিরুদ্ধে এক কিশোরকে অনৈতিক কাজে প্ররোচনা দেওয়ার অভিযোগের জেরে তাঁর অপসারণ দাবি করেছেন ইফার ৬৪ জন শিক্ষক। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে এ দাবি জানান ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার শিক্ষকরা।

লিখিত অভিযোগে বলা হয়, সম্প্রতি হাবিবুর রহমান এক কিশোরকে টাকার প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজের প্রস্তাব দেন। ঘটনাটি জানাতে গত ১৭ অক্টোবর ওই কিশোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগকারী শিক্ষকরা বলেন, এ ঘটনায় ইফার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। তাই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে তাঁকে দ্রুত অপসারণ করা জরুরি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়- অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরটিকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন অভিযুক্ত ফিল্ড সুপারভাইজার।

এ ব্যাপারে হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে সংক্ষেপে জানিয়ে ফোন কেটে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল বলেন, “১৭ অক্টোবর কিশোরের অভিযোগটি গ্রহণ করে ইসলামিক ফাউন্ডেশনের সিলেট কার্যালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। আজ (বৃহস্পতিবার) নতুন করে ৬৪ জন শিক্ষক তাঁর অপসারণ চেয়ে দরখাস্ত দিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।