সবুজ প্রান্ত
২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের অভ্যন্তরে পড়ে আছে কানাইঘাটের যুবকের গলাকাটা লাশ

কানাইঘাট প্রতিনিধি :

কানাইঘাট সীমান্তে গলা কাটা অবস্থায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশী এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে।

কানাইঘাটের সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কোম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পীলারের পাশে ভারতের অভ্যন্তরে এক কিশোরের গলাকাটা লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলের পাশে বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিষয়টি বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। লাশ বিজিবি’র হেফাজতে নিয়ে আসার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। 

সোনাতনপুঞ্জি এলাকায় বসবাসরত স্থানীয়রা জানিয়েছেন, পড়ে থাকা কিশোরের লাশটি কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে মাসুমের (১৫)। 

এ ব্যাপারে মাসুমের মামা জহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভারতের অভ্যন্তরে হারাইপুঞ্জি ও সিঙ্গারীখালের পাশে গলা কাটা অবস্থায় পড়ে থাকা লাশ তার ভাগ্না মাসুম এর এবং বাংলাদেশ সীমান্তে অবস্থান করে লাশের পরনের কাপড় দেখে প্রাথমিক ভাবে তারা মাসুমের লাশ সনাক্ত করতে পেরেছেন। জহির উদ্দিন জানান, ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত সীমান্তবর্তী বাদশা বাজারে ছিল। এরপর থেকে তার আর কোন খোঁজ মিলেনি। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্ত এলাকায় বসবাসরত অনেকে ভারতের অভ্যন্তরে কয়েকগজ ভিতরে পড়ে থাকা লাশটি নিখোঁজ মাসুমের বলে পরিচয় সনাক্ত করার পর তার পরিবারের সদস্যদের খবর দেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১০

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১১

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১২

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৩

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৪

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৫

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৬

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৭

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৮

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৯

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।