সবুজ প্রান্ত
১৭ ফেব্রুয়ারী ২০২৪, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ঐতিহ্য সংরক্ষণে পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে চুঙ্গাপোড়া উৎসব

সিলেটের জকিগঞ্জে আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুনদের সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাব। গতকাল সন্ধ্যায় জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামে সাংবাদিক ও কলামিস্ট মাজহারুল ইসলাম জয়নালের বাড়ীতে জকিগঞ্জ তথা পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী মুখরোচক খাবার চুঙ্গাপোড়া উৎসবের আয়োজন করে নতুন প্রজন্মের সাথে প্রাচীন ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াস করে পিসফুল টুরিস্ট ক্লাব। কালের আবর্তে  চুঙাপিঠা আজ হারিয়ে যেতে বসেছে। শীতের কনকনে রাতে ঘটা করে এরকম একটি বিলুপ্তপ্রায় চুঙ্গাপোড়া উৎসবের আয়োজন করে সর্বমহলে প্রসংশিত হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে রাত ১০ পর্যন্ত চলে এই পিঠা উৎসব। সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সমাজসেবী ও শিক্ষাবিদ সহ  প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে জমে উঠেছিল হারিয়ে যাওয়া ঐতিহ্য গ্রাম-বাংলার চুঙ্গাপোড়া উৎসব।

পিসফুল টুরিস্ট ক্লাবের সহ- সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল জামিল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, পিসফুর টুরিস্ট ক্লাবের সভাপতি রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল,  ইউপি সদস্য আবুল হোসেন,  ডা. নজরুল ইসলাম নমিক।
মাওলানা মাশহুদুল হকের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ জুবায়রুল হাসান।
উপস্থিত ছিলেন প্রভাষক কাউছার আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, দৈনিক জৈন্তাবার্তার জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, দৈনিক গণজাগরণের জকিগঞ্জ প্রতিনিধি মো: হাবিবুর রহমান, দৈনিক বিজয়ের কন্ঠের জকিগঞ্জ প্রতিনিধি জুবায়ের আহমদ, জকিগঞ্জ বার্তার সম্পাদক সাংবাদিক এনামুল হক মুন্না, জকিগঞ্জ টিভির আহমদ হোসেন আইমান, সাংবাদিক রায়হান আহমদ,  মাওলানা কামরুল ইসলাম, মাওলানা শফিকুর রহমান, হাসান আহমদ খান, শিপার হক তাপাদার শিপু, আব্দুর রহমান সায়েম, অজয় দত্ত পুরকায়স্থ, জাহাঙ্গীর আলম, নোমান আহমদ, সাইফুর রহমান মাছুম, আব্দুল ওয়াহিদ, আব্দুল বাছিত, মিজান আহমদ তাপাদার, সুহেল পারভেজ, রুজেল আহমদ।
সংগঠনের সভাপতি, লেখক ও সাংবাদিক মাজহারুল ইসলাম জয়নাল  বলেন, কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্যবাহী চুঙা পিঠা। আগেকার সময় শীতের রাতে বাড়িঘরে চুঙ্গাপিঠা উৎসব হতো। বর্তমানে এগুলো স্বপ্নের মতোই মনে হয়। সিলেটের এ ঐতিহ্যকে ধরে রাখতে সিলেটের লোকজ সংস্কৃতির অন্যতম এই পিঠার সাথে আগামী প্রজন্মকে পরিচয় করিয়ে চুঙ্গাপিঠা উৎসবের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে কোটি টাকার সড়ক সংস্কারে নয়ছয়,কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং

FIFA World Cup 2026 Schedule Revealed

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন মৌলভীবাজারের জুনেল আহমেদ

সিলেটে অনৈতিক কাজের অভিযোগে আবাসিক হোটেল থেকে আটক ৯

‘জনগণই আমার অভিভাবক’: তাহিরপুরে ঈদ পুনর্মিলনী সভায় এমপি কামরুল

বন্ধুদের সঙ্গে জাফলংয়ে ঘুরতে এসে পানিতে ডুবে প্রাণ গেল কিশোরের

সিলেটে হামের লক্ষণ নিয়ে আইসিইউতে নার্সের মৃত্যু

‎সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত চালুর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

তাহিরপুরে বরযাত্রীর নৌকাডুবে ১ শিশুর মৃত্যু

১০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি

১১

বাবা-মা ছাড়া ঈদ, চারিদিকে অপার শূন্যতা আর হাহাকার!

১২

তাহিরপুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এমপি কামরুল

১৩

সিলেটসহ সারা দেশে ত্যাগের মহিমায় উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

১৪

ঈদের দিনে সিলেটের আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

বিক্রি হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ রক্ষায় ঢাল হয়ে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

কসকনকপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন লোকমান উদ্দিন নেজাম

১৭

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন, অংশ নিলেন অর্ধশতাধিক মুসল্লি

১৮

মানিকপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জুবায়ের আহমদ

১৯

তাহিরপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি কামরুল

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।