সবুজ প্রান্ত
৮ জানুয়ারী ২০২৫, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটের শীতকালীন সবজির আলাদা খ্যাতি রয়েছে সারাদেশে। বিশেষ করে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি লাউয়ের গুণগত মান ভালো ও পুষ্টিকর হওয়ায় বৃহত্তর সিলেট বিভাগে এখানকার সবজির চাহিদা রয়েছে। উপজেলার বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে এখন নানা সবজির সমারহ। 

চারদিকে ঘন কুয়াশা আর হাড়কাঁপানো শীতের মধ্যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সুরমা নদীর তীরে বসে হাট। চাষিরা নৌকায় নৌকায় সাজিয়ে নিয়ে আসেন বিভিন্ন রকমের সবজি। চলে শাক সবজির কেনাবেচা। সকাল ১০ ঘটিকার আগেই আবার শেষ হয়ে যায় হাটের বেচাকেনা।

কানাইঘাট বাজারের খেয়াঘাট সংলগ্ন সুরমার চরে বসে বিশাল এই সবজির হাট। হাটে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শালগম, বেগুন, মিষ্টি কুমড়া, কাচামরিচ, শিম, লাউ, ফরাস, কিরা, ও নানা জাতের শাক সবজি নিয়ে কৃষকেরা ব্যবসায়ীদের সঙ্গে দর হাকাহাকি করেন।
শীতকালীন এই সবজির হাটে কথা হয় চাষি রহিম উদ্দিন সঙ্গে। তিনি বলেন, অন্য বছরের তুলনায় এ বছর সবজির দাম কম পাচ্ছেন।
কয়েকজন সবজি চাষির সাথে কথা বলে জানা যায় কানাইঘাট উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তা ও সার্বিক তত্ত্বাবধানে উৎপাদন বেড়েছে শীতকালীন সবজির। সব সবজির উৎপাদন ভালো হয়েছে।
তারা আরও বলেন উৎপাদন বাড়লেও বাজার সিন্ডিকেটের কবলে শীতকালীন সবজি চাষিরা। ব্যবসায়ীরা সবজি চাষিদের ন্যায্য মূল্য দিতে চায় না।
প্রতিদিন এই হাটে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার সবজি বিক্রি হয়। এখানে মুলত পাইকারি বিক্রি করা হয়। স্থানীয় সবজি চাষিরা বলেন গতবছর এই সময় টমেটোর কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা, এবছর তারা বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকা।
কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জানান  শীতকালীন সবজি আবাদের অনুকূলে থাকায় কৃষকরা ফলন পেয়েছেন ভালো। উপজেলা কৃষি অফিস থেকে সবজি চাষিদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।