সবুজ প্রান্ত
১ সেপ্টেম্বর ২০২৪, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার : পরিচয় জানতে চায় পুলিশ

জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানিতে ভেসে আসা আনুমানিক ৩৫ বছরের এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বীরশ্রী ইউনিয়নের বড়পাথর জাগিদার খাল এলাকায় নদীর তীরে আটকে থাকা লাশটি দেখলে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মেম্বার পুলিশকে খবর দেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই মহরম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদেহের পরনে ছিল কালো গেঞ্জি ও বেল্টযুক্ত জিন্স পেন্ট।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সুরতহাল রিপোর্ট অনুযায়ী মৃতদেহের বুক, পিঠ ও পেট ফোলা। জিহ্বা দাঁত দ্বারা কামড় অবস্থায় বাহিরমুখী। ডান হাতে হিন্দু ধর্ম বিশ্বাসের আশির্বাদ তাগা রহিয়াছে। লাশের মুখমন্ডল ও ঠোঁট মাছে খেয়েছে বলে পরিলক্ষিত হচ্ছে। মৃতদেহের চামড়া খসা ও খতনা বিহীন-অমুসলিম ব্যক্তি বলিয়া মনে হচ্ছে। পচা-দুর্গন্ধযুক্ত লাশটি ৫/৭ দিন আগের বলে পুলিশের ধারনা।
সিআইডি ও পিবিআইকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হলে লাশের ফিঙ্গারপ্রিন্ট উত্তোলন করা হবে জানালে জকিগঞ্জ থানার এসআই মহরম আলী ও কনস্টেবল রুবেল দাস লাশের সাথে এ্যাম্বুলেন্স যোগে সিলেটে যান।
জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন নিহতের পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে। লাশের পরিচয় সনাক্ত করতে স্বজনদের জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ০১৩২০- ১১৮০২১ নম্বরে অথবা ডিউটি অফিসারের ০১৩২০- ১১৮০২৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।