সবুজ প্রান্ত
১৬ অক্টোবর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হোছন আহমদ (৪১) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হোছন আহমদ উপজেলান পশ্চিম পান্তুমাই গ্রামের আব্দুল হকের ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টেবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাটের পান্তুমাই বাংলাদেশ ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এ ঘটনায় হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ভারত সীমান্তের পাশে গরু চড়াচ্ছিলেন হোছন আহমদ। দুপুরের দিকে তাঁর একটি গরু ঘাস খেতে খেতে ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। একপর্যায়ে গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাঁকে আটক করে নিয়ে যান।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হোছনকে উদ্ধারে পরিবারের সদস্যরা বিজিবি’র পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চাইলে থানায় গিয়ে জিডি করার পরামর্শ দেওয়া হয়। পরে রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। তাঁকে ফিরিয়ে আনতে বিজিবি’র ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির মৌখিক পরীক্ষা স্থগিত

দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলা,আহত অন্তত ১৫ জন

যুগান্তরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

কাতার সড়ক দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর পরিবারকে জমিয়ত সভাপতির আর্থিক সহায়তা

জিসানের শেষ মুহূর্তের গোলে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম শিরোপা সিলেটের

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

১০

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

১১

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

১২

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

১৩

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

১৪

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১৫

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১৬

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১৭

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৮

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৯

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।