জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আব্দুল করিম (৪০) নামের গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে বারহাল ইউনিয়নের বটেরতল এলাকা থেকে জকিগঞ্জ থানার এসআই মহরম আলী ও এএসআই মোজাম্মেল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ও জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপনের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আসামীর বিরুদ্ধে সিআর-১৪৪/২৩ মামলা রয়েছে। ঐ মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামী। আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।