সবুজ প্রান্ত
৩১ অক্টোবর ২০২৪, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বারহাল ছাত্র পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গতকাল ৩০ শে অক্টোবর ২০২৪ খ্রি. রোজ বুধবার সন্ধ্যায় বারহালের সর্ববৃহৎ  অরাজনৈতিক ছাত্র সংগঠন বারহাল ছাত্র পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষদের নিজস্ব  কার্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কীর্তিমানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । “সুস্থ সমাজ বিনির্মাণে ছাত্র পরিষদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি শাফায়াত রশিদ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা ও সাহিত্য সম্পাদক তাহসিন আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাল ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সফিকুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের উপদেষ্টা ড. ছদিওল এম. এস. ইকবাল, উপদেষ্টা ফয়জুল ইসলাম চৌধুরী, gift of knowledge এর সভাপতি ফাহিমুল আনাম চৌধুরী, পরচক ফ্রেন্ডশিপ ক্লাবের বর্তমান সভাপতি ও বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব খালেদ আহমদ খান , প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাদিক আহমদ তাপাদার, উপদেষ্টা ছদিওল হোসাইন আহমদ, আজীবন সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন, রাজু আহমদ চৌধুরী, সাইফুর রহমান সাবেক সাধারণ সম্পাদক রিমন আহমদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, সাবেক সহ সভাপতি শরীফ আহমদ তাপাদার এবং পরচক ফ্রেন্ডশিপ ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। 
অনুষ্ঠানে অতিথিরা ছাত্র পরিষদের শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও ছাত্র পরিষদের যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন  বক্তারা।
অনুষ্ঠান শেষে কীর্তিমানদের সংবর্ধনা দেওয়া হয় এবং ছাত্র পরিষদের সেরা দায়িত্বশীল  ও প্রোগ্রাম ভিত্তিক সেরা তত্ত্বাবধানকারী সদস্যদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও সামাজিক কাজে অবদানের জন্য পরচক ফ্রেন্ডশীপ ক্লাবকে সম্মাননা স্মারক  ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত অতিথি, সদস্য, এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনটি ছাত্র পরিষদের এক দীর্ঘ যাত্রার সাক্ষ্যবাহী এবং আগামী দিনগুলোতেও তারা সমাজসেবামূলক কাজের মাধ্যমে নতুন নতুন উদাহরণ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।