সবুজ প্রান্ত
২৬ অক্টোবর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সিলেটের বিশ্বনাথে নূুর ফাউন্ডেশনের উপজেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা-২৪ সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার (৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৮ম ও ১০ম শ্রেণি) প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পৌর শহরের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে পরীক্ষা গ্রহণ শুরু হয়। এক শিফটে ৪টি বিষয়ে নেয়া হয় ১শ নাম্বারে বহুনির্বাচনী পরীক্ষা।
আগামী ৬ নভেম্বর এ পরীক্ষার ফলাফল প্রকাশিত করবে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এতে উত্তীর্ণ শত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে তারা।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আবদুল হাই, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাম উদ্দিন, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ, রামসুন্দর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুস সালাম, বিশ্বনাথ উপজেলা সাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মুজিবুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, বিশ্বনাথ থানার এসআই প্রদীপ কুমারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আহমদ রাজু ও শিক্ষাবৃত্তি-২৪ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ দুলাল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় পরীক্ষা কার্যক্রমে অংশ নেন পরীক্ষা কেন্দ্রের সহকারি পরিচালক রফিক আহমদ রাজু ও মুহাম্মদ সুমন। অন্যান্যদের মধ্যে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, শাহীন আলম বিজয়, বুশরা বেগম, সাবিনা ইয়াসমিন, আনহার আহমদ, পূর্ণিমা পাল বর্ষা, বাপ্পি মালাকার, সাব্বির আহমেদ, অতিথি শিক্ষক জোৎস্না রানী, রুবি বেগম, রাজু আহমেদ, নুরুল ইসলাম, ফারজানা বেগম প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।