সবুজ প্রান্ত
১ ডিসেম্বর ২০২৪, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে অগ্নিকান্ডে চার পরিবারের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ৪টি পরিবারের বসতঘর পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার (মাঝপাড়া) গ্রামে কৃষক ইলিয়াস আলীর বাড়িতে। 

জানা গেছে, রবিবার সকালে ইলিয়াস আলীর ভাতিজা সুমন মিয়ার একটি রুমের বৈদ্যুতিক সুইচ বোর্ডে হঠাৎ বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তেই সেটি ছড়িয়ে পড়ে ইলিয়াস আলী, তার সৎমা করফুলা বেগম ও ভাই মৃত আপ্তাব আলীর ঘরেও। ওই পরিবারগুলোর হাক চিৎকার শোনে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের একদল কর্মী। তারা ঘন্টাখানেক যৌথ প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। 
তবে, তার আগেই ইলিয়াস আলীসহ তার ভাই-ভাতিজাদের আসবাবপত্র, কাপড়চোপড়. জরুরী কাগজপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় তাদের আধাপাকা ঘরগুলো। অগ্নিকান্ডে তাদের অন্ততঃ ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কৃষক ইলিয়াস আলী।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একদল কর্মী। 
এদিকে, ঘটনার পর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে শুকনো খাবার তুলে দেন। এর পাশাপাশি পরিবারগুলোকে আর্থিক সহায়তা করবেন বলেও আশ্বস্থ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।