সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৪, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সহায় সম্বল হারিয়ে দিশেহারা গোশত ব্যবসায়ী রফিক

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে সহায় সম্বল হারিয়ে মানসিক দুশ্চিন্তায় দিশেহারা অবস্থায় জীবনযাপন করছেন রফিকুল ইসলাম নামের এক গোশত ব্যবসায়ী। গতমাসের ৩০ অক্টোবর দিনদুপুরে নিজের টাকায় কেনা দুটি মহিষ ছিনতাইকারীদের কবলে পড়ে নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। শোশত ব্যবসায়ী রফিকুল ইসলাম জকিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের মৃত ময়ুর আলীর ছেলে এবং জকিগঞ্জ বাজারের গোশত ব্যবসায়ী। 

রফিকুল ইসলামের মহিষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের চান্দপুর এলাকায়। এ ঘটনায় রফিক আহমদ বাদী হয়ে সহিদাবাদ গ্রামের ছুনু মিয়ার ছেলে  কালাম আহমদ (৪০),  আব্দুর রহমান (৪২),  জয়নাল আহমদ (৪৫)  এবং একই গ্রামের কুটু মিয়ার ছেলে আলাই মিয়া (৪০),  জামাল আহমদ (৩৫), আব্দুল হান্নানের ছেলে ময়নুল হক (৩০), নজাই মিয়ার ছেলে লুৎফুর রহমান (৪৫), নোয়াগ্রামের উরফিজ আলীর ছেলে ফেরদৌস আহমদ (৫০), সহ অজ্ঞাতনামাদের আসামী করে গত ১১ নভেম্বর জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 
মামলাটি পুলিশ এফআইআর করলেও এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি। তাছাড়া সামাজিকভাবে একাধিকবার বিচার শালিসে বসেও কোনো সমাধান আসেনি। উপরন্তু আসামীদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হুমকি ধমকি আসছে। এ নিয়ে দুশ্চিতা আর হতাশায় দিনাতিপাত করছেন গোশত ব্যবসায়ি রফিক।
এ প্রসঙ্গে গোশত ব্যবসায়ী রফিকুল ইসলাম আক্ষেপ করে বলেন, ঋণধার করে টাকা এনে মহিষ ক্রয় করে উল্টো ছিনতাইকারীরা আমাকে মহিষ চুর সাব্যস্থ করতে চেয়েছিল। আমি আমার মহিষ ফেরৎ চাই। আমার মতো এরকম কোনো মানুষের অবস্থা যাতে না হয়, এর জন্য এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, এ বিষয়ে একটি মামলা দাযের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১০

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১১

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১২

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৪

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৫

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৬

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৭

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৮

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১৯

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।