সবুজ প্রান্ত
১৪ মার্চ ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা,গ্রেপ্তার ১

বিশ্বনাথ প্রতিনিধি :
বিশ্বনাথ উপজেলায় বিএনপি নেতা ও কৃষক দলের সদস্য আব্দুল গণি মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুখ্যাত মাদক ব্যবসায়ী তবারক আলীকে প্রধান আসামি করে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। বুধবার (১৩ মার্চ) আহত নেতার ছেলে মোহাম্মদ মাছুম আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় এ মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১২ মার্চ) রাত ৭টা ৫০ মিনিটে তারাবির নামাজ পড়তে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত আব্দুল গণি মিয়াকে পথরোধ করে। এ সময় প্রধান আসামি তবারক আলীর নির্দেশে চুনু মিয়া পেছন থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এরপর অন্য অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন, যার ফলে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন— তবারক আলী, চুনু মিয়া (৪৫), সুহেল আহমদ (৩৫), জুয়েল আহমদ (৩০), রইছ আলী (৫০), শাওন আহমদ (২২), জলাল মিয়া (৩২), পংকি মিয়া (৫৫) ও ওয়াহিদ মিয়া (৩২)। এছাড়াও মামলায় আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, মামলার ৫ নম্বর আসামি রইছ আলীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১০

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১১

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১২

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৪

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৫

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৬

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৭

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৮

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১৯

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।