সবুজ প্রান্ত
২২ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু- ইউক্রেনীয় কমান্ডারের দাবি

“ডোনেৎস্কে রুশ লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করছে ইউক্রেনীয় সেনারা, ২০ ফেব্রুয়ারি ২০২৪।”

বিশ্ব রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার পারদ আরও চড়ছে। ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি জালুঝনি সম্প্রতি দাবি করেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া এবং বিভিন্ন দেশের অংশগ্রহণ এই সংঘাতকে বৈশ্বিক যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।



ইউক্রেনস্কা প্রাভদার ইউপি ১০০ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ভ্যালারি জালুঝনি বলেন, ২০২৪ সালে এসে আমাদের প্রতীয়মান হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি রাশিয়ার মিত্রদের সরাসরি সম্পৃক্ততাকে এই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষ নিয়ে সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করছে। পাশাপাশি ইরানের শাহেদী ড্রোনের ব্যবহার বেসামরিক মানুষ হত্যা করছে। চীনা অস্ত্রের সংশ্লিষ্টতার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন তিনি।
ভ্যালারি জালুঝনি বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করা সম্ভব, তবে আমাদের মিত্ররা তা বুঝতে চায় না। এর প্রতিক্রিয়া বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।’ তিনি মিত্র দেশগুলোকে দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সাম্প্রতিক ভাষণে যুদ্ধের বৈশ্বিক পরিণতির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায়, আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব। পশ্চিমা দেশগুলো যদি তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দেয়, তবে আমরা তাদের সামরিক স্থাপনায় আঘাত করার অধিকার রাখি।’

পুতিনের এই বক্তব্য বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে আরও সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ১০ হাজার সেনা রাশিয়ার পক্ষে অংশগ্রহণ করছে। এছাড়া ইরানি ড্রোন ব্যবহারও ক্রমশ বেড়ে চলেছে ।
বিশ্লেষকদের মতে, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর সংঘাত বৈশ্বিক স্থিতিশীলতা নষ্ট করছে। যুদ্ধে উত্তর কোরিয়া, ইরান এবং চীনের মতো দেশগুলোর সম্পৃক্ততা এই সংঘাতকে বৈশ্বিক যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতে পারে।



বর্তমান বিশ্ব পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আরও ঘনীভূত করছে। ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডারের দাবি এবং রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি বিশ্ব নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই যুদ্ধ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১০

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১১

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১২

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৩

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৪

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৫

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

১৭

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাস্টার স্মৃতি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৮

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৯

দোয়ারাবাজারে জামিন পেয়ে কবরস্থানে আস্তানা গেড়ে পীর সেজেছেন হত্যা মামলার আসামি

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।