জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে পুলিশের অভিযানে ১ হাজার পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এক ছাত্রলীগ নেতা এবং শিশু ধর্ষণ মামলায় অপর ১ আসামী সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম বিরশ্রী ইউনিয়নের বড়পাথার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সম্রাট আলতাব হোসেন (৩৬) কে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মাদকের অনুমান মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।