সবুজ প্রান্ত
২১ জানুয়ারী ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পুলিশের সব ইউনিটে একই পোশাক, থাকছে না ভিন্নতা

বাংলাদেশ পুলিশের পোশাক সংস্কারের ঘোষণা এসেছে, যার ফলে ইউনিট ভিত্তিক পোশাক আর থাকবে না। বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা আলাদা আলাদা পোশাক পরলেও, ভবিষ্যতে সবাই একই পোশাক পরবেন। এই পরিবর্তনটি বাংলাদেশ পুলিশ, র‍্যাব, এবং আনসারের পোশাকের সংস্করণের অংশ হিসেবে এসেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার জানান, এখন থেকে বাংলাদেশ পুলিশসহ র‍্যাব ও আনসারের সদস্যরা একই পোশাক পরবেন। আগের মতো ইউনিট ভিত্তিক আলাদা পোশাক থাকবে না। এটি সরকারের নতুন সিদ্ধান্তের অংশ হিসেবে কার্যকর হবে।

সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পরিবর্তনটির প্রাথমিক অনুমোদন দেয় এবং প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পর এটি কার্যকর হবে। নতুন পোশাকে পুরো পুলিশ বাহিনীর সদস্যরা একই ডিজাইন এবং রঙের পোশাক পরবেন, যা বাহিনীর মধ্যে একতা এবং সামঞ্জস্য সৃষ্টি করবে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, বাংলাদেশ পুলিশে বর্তমানে দুই লাখ সদস্য রয়েছে, এর মধ্যে ১৯ হাজার সিভিল স্টাফ রয়েছে। এই পরিবর্তন কার্যকর হওয়ার পর ইউনিট ভিত্তিক পোশাকের ভিন্নতা থাকবে না, সবাই একি পোশাক পরবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের অভিযোগের পর গ্রামবাসীর হাতে আটক যুবক থানা হাজতে

আবার বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

হবিগঞ্জে এনসিপির মামলায় ‘হামলার বর্ণনা অস্পষ্ট’—এই যুক্তিতে জামিন পেলেন ১১ ছাত্রদল নেতা

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিহাব

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

১০

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

১১

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

১২

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

১৩

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৪

হবিগঞ্জের আলিফের চোখে চিরতরে অন্ধত্বের আশঙ্কা, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড়

১৫

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

১৬

এখনই গোলাপগঞ্জ যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে : সিলেটে বিরোধীদলীয় চিফ হুইপ

১৭

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, জেলা ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

১৮

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হচ্ছে ৫ প্লাটুন বিজিবি

১৯

কানাইঘাট ও ওসমানীনগরে আজ এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।