সবুজ প্রান্ত
১২ মার্চ ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে প্রেসক্লাবের আয়োজনে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস.পি সেবু, বিশ্বনাথ থেকে :

সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ‘১ম সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’ এর দ্বিতীয় পর্ব—কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন কবি, সাহিত্যপ্রেমী ও সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া। বিচারকের দায়িত্ব পালন করেন আলোকিত সুর-এর উপ-পরিচালক মাওলানা এম মুখতার হোসাইন।

প্রতিযোগিতা শেষে বিচারকগণ বিজয়ীদের নাম ঘোষণা করেন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, দ্বিতীয় স্থান অধিকার করেন দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, এবং তৃতীয় স্থান অর্জন করেন মিডিয়া কর্মী বিজয় কর্মকার।

এ প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, সদস্য মোঃ ছালেক উদ্দিন, অনলাইন অ্যাক্টিভিস্ট এস.এ. সাজু, মাওলানা সাঈদ আহমদ, মোঃ ইয়াসিন মির্জা, ফেরদৌস হাসান নাঈম প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ মার্চ প্রতিযোগিতার প্রথম পর্বে ক্বেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

১০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১১

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১২

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১৩

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৪

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৫

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৬

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৭

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৮

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৯

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।