সবুজ প্রান্ত
১৩ এপ্রিল ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননার অভিযোগে মুক্তা-ইব্রাহিমকে খুঁজছে পুলিশ

চুনারুঘাটের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দম্পতি মুক্তা ও ইব্রাহিম আবারো বিতর্কের কেন্দ্রে। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পবিত্র কোরআনের সূরা ফাতেহা নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট বানানোর। এ ঘটনায় ধর্মপ্রাণ মানুষদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।

গত শনিবার বিকেলে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইব্রাহিম নামাজে যাওয়ার সময় মুক্তা পাতিলে চাল খুটছিলো। ধাক্কায় পাতিল পড়ে গেলে, ব্যঙ্গ করে মুক্তা বলেন “মালিকি ইয়াওমিদ্দিন”, আর ইব্রাহিম জবাব দেন “ইয়্যাকা নাবুদু অইয়্যাকা নাস্তাঈন”। বিষয়টি হালকা হাস্যরসের মতো উপস্থাপন করা হলেও ধর্মীয় অনুশাসন ও অনুভূতিতে আঘাত হানায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলি গ্রামের বাসিন্দা এই দম্পতির আগের কনটেন্ট নিয়েও ছিল নানা সমালোচনা। পাঙ্গাস মুক্তা নামে পরিচিত এই নারী বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত হারান। তার স্বামী ইব্রাহিম একসময় কাঠমিস্ত্রির কাজ করলেও এখন কনটেন্ট বানিয়ে হয়েছেন বিত্তবান।

স্থানীয় সুশীল সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই কনটেন্টকে ইসলাম ধর্মের পবিত্রতা নিয়ে সরাসরি ব্যঙ্গ বলে দাবি করেছেন। মুফতি হাফেজ নাছির উদ্দিন বলেন, “এটা কুফরীর পর্যায়ে পড়ে। পবিত্র কোরআন নিয়ে এমন ব্যঙ্গ একদমই মেনে নেওয়া যায় না।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানিয়েছেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশের দুটি দল ইতোমধ্যে অভিযান চালাচ্ছে। যেকোনো সময় মুক্তা-ইব্রাহিমকে গ্রেফতার করা হতে পারে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১০

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১১

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১২

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৪

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

১৫

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

১৬

খলাছড়া ইউপি তালামীযের উদ্যোগে সিরাত বিষয়ক মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

১৭

সোনাপুর মাদ্রাসায় বহুতল ভবনের আশ্বাস, জকিগঞ্জে পরিবর্তনের বার্তা মুফতি আবুল হাসান এমপির

১৮

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, রংমিস্ত্রির তুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে ডিভাইডারের রূপ

১৯

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।