সবুজ প্রান্ত
৬ এপ্রিল ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে যুব জামায়াত সেক্রেটারির উপর ছাত্রলীগের হামলা : প্রতিবাদে জকিগঞ্জ-কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

জকিগঞ্জ প্রতিনিধি  :: জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও উপজেলা যুব জামায়াতের সেক্রেটারী আলী হোসেন শনিবার রাত সাড়ে ৮ টার সময় কালীগঞ্জ বাজারে মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা আহমদ আল রেদওয়ান, আহমদ আল জুবের ও মেসবাহুল ইসলামের সাথে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হোন। এর মধ্যে আহমদ আল জুবের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমসি কলেজ শাখার সহ-সভাপতি বলে জানা গেছে। রেদওয়ান ও জুবের সম্পর্কে আপন চাচা-ভাতিজা।




পরে আহত জামায়াত নেতা আলী হোসেনকে উদ্ধার করে জকিগঞ্জে নিয়ে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা থানা প্রাঙ্গনে জড়ো হয়ে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ ও হামলাকারীদের গ্রেফতারে পুলিশকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। আহত আলী হোসেন জকিগঞ্জ উপজেলার কসকনকপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য। আহত আলী হোসেনকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের ইবনে সিনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।




বিক্ষোভকারীদের দাবী, আলী হোসেনের উপর হামলাকারী সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, জামায়াত নেতার উপর হামলার ঘটনায় কেউ এখনো থানায় মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 




এদিকে, উপজেলা যুব জামায়াত সেক্রেটারি আলী হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবীতে জকিগঞ্জ পৌরশহরে ও কালীগঞ্জ বাজারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়লেখায় এনসিসি ব্যাংকের উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ও বৃক্ষরোপণ কর্মসূচি

পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

১০

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

১১

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

১২

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১৩

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১৪

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১৫

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৬

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৭

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৮

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৯

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।