সবুজ প্রান্ত
২৯ অগাস্ট ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের রুমে টিকটক ভিডিও, ৩ কর্মচারীকে শোকজ

গোলাপগঞ্জ প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে তালাবদ্ধ রুমে ঢুকে চেয়ারম্যানের চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করেছেন এক তরুণী। ভিডিওটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, তরুণী চেয়ারম্যানের চেয়ারে বসে গান বাজিয়ে টিকটক তৈরি করছেন। পেছনে দৃশ্যমান পূর্ববর্তী চেয়ারম্যানদের নামফলক ও সরকারি লোগো। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র জানায়, জন্মনিবন্ধনের কাজে উপজেলা নির্বাহী অফিসে আসা ওই তরুণী একপর্যায়ে বাথরুম ব্যবহারের জন্য চেয়ারম্যানের রুমে যান। পরে সহযাত্রী আরেকজনের সহায়তায় ভিডিও ধারণ করে তা টিকটকে প্রকাশ করেন।

ঘটনার পর উপজেলা প্রশাসন দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কর্মচারীকে শোকজ করেছে। পাশাপাশি উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তিনি বলেন, “তরুণী বাথরুম ব্যবহারের জন্য রুমে গিয়ে চেয়ারে বসে ভিডিও ধারণ করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, “ঘটনার জানার পর আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি (জিডি নং: ১২৯২, তারিখ: ২৯/৮/২০২৫ ইং)। তিন কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর থেকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত করায় চেয়ারম্যানের রুমটি আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।