সবুজ প্রান্ত
১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খিলা বাজারে গ্রাম আদালত সচেতনতা কার্যক্রমে জনতার ভিড়

নাটক শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের উচ্ছ্বাস

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি : গ্রামীণ জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মাগরিব নামাজের পর মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ইউনিয়ন জুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হলে বাজার ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মাগরিবের নামাজ শেষে শতশত মানুষ খিলা বাজারে সমবেত হয়ে নাটকভিত্তিক ভিডিও প্রদর্শনী উপভোগ করেন। প্রায় এক ঘণ্টার এই নাটকে গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপ্রণালী ও সুফল তুলে ধরা হয়। প্রদর্শনীর পর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ। সহযোগিতায় ছিলেন খিলা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সৈয়দ এনামুল হক।

স্থানীয় এক দোকানদার জানান, “গ্রাম আদালত আছে জানতাম, তবে এভাবে সহজে মামলা নিষ্পত্তি করা যায় তা নাটক না দেখলে বুঝতাম না।” 

এক নারী দর্শক বলেন, “ছোটখাটো পারিবারিক সমস্যা বা জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসায় গ্রাম আদালতের ওপর এখন আস্থা রাখতে পারব।”

কিশোর-কিশোরীরাও কুইজে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

উপস্থিত দর্শকরা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান। তাদের মতে, সচেতনতামূলক এ কার্যক্রম গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বাড়াবে।

উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ বলেন, “খিলা ইউনিয়নে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে প্রথম ধাপ শেষ হলো। পর্যায়ক্রমে মনোহরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে একইভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।