সবুজ প্রান্ত
১৩ অক্টোবর ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনগরে খেয়া ঘাট বাজারে অবৈধ সিএনজি স্ট্যান্ডে জনদুর্ভোগ

মো. গৌছুজ্জামান, রাজনগর

রাজনগর উপজেলার খেয়া ঘাট বাজারের চারমুখী গুরুত্বপূর্ণ পয়েন্টে গড়ে তোলা হয়েছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার একাধিক অবৈধ স্ট্যান্ড। এসব স্ট্যান্ডে প্রতিদিন চলছে শ্রমিকদের দখলদারী, যাত্রী হয়রানি, তর্ক-বিতর্ক ও মারামারির মতো ঘটনা। এতে চরম দুর্ভোগে পড়ছেন অর্ধলক্ষাধিক সাধারণ মানুষ।

সরেজমিন দেখা যায়, খেয়া ঘাট বাজারের চারদিকের সড়কে সারি সারি অটোরিকশা ও সিএনজি রাখা হয়েছে। রাজনগর সদর, চাঁদনীঘাট, কুসুমভাগ, হলদিগুল বাঁধ ও কালার বাজারসহ বিভিন্ন এলাকায় যাওয়ার একমাত্র সংযোগপথ এই চারমুখি মোড়। এখান থেকেই প্রতিদিন রাজনগর ও বালাগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ খেয়া পারাপার হন। ফলে সড়কের অবৈধ দখল ও যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে চলাচল।

স্থানীয় ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, রাস্তার ওপর অবৈধভাবে গাড়ি রাখার কারণে নিয়মিত যানজট লেগে থাকে। এতে যাত্রী ও পথচারীরা নানাভাবে হয়রানির শিকার হন। তাঁরা দ্রুত বিকল্প জায়গায় আলাদা স্ট্যান্ড করার দাবি জানান।

শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবুল আহমদ বলেন, “সরকারি জমি বেদখল থাকায় নির্দিষ্ট স্ট্যান্ড পাওয়া যাচ্ছে না। আমরা প্রশাসনের কাছে বহুবার জায়গা নির্ধারণের অনুরোধ জানিয়েছি।”

খেয়া ঘাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামি আহমদ বলেন, “চারমুখি পয়েন্টের সরকারি জমি আবারও দখল হয়ে যাওয়ায় শ্রমিকরা সড়কেই গাড়ি রাখছেন। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রশাসন উদ্যোগ নিলে সমন্বিতভাবে বিকল্প স্ট্যান্ড করা সম্ভব।”

রাজনগর থানার ওসি মো. মোবারক হোসেন খান বলেন, “সড়কের ওপর অবৈধভাবে গাড়ি রাখার বিষয়টি পরবর্তী উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উত্থাপন করা হবে। সম্মিলিতভাবে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।