সবুজ প্রান্ত
১ ডিসেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে মডেল একাডেমি বাংলা বাজারে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ‎অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি:

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের মডেল একাডেমি বাংলা বাজারের আয়োজনে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

‎সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মডেল একাডেমির মিলনায়তনে একাডেমির পরিচালকের সঞ্চালনায় এবং ইউপি সদস্য এখলাছুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়াই নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশপ্রেম, সৎ চরিত্র এবং কারিগরি জ্ঞান অর্জন ভবিষ্যৎ জীবনে সহায়ক ভূমিকা রাখবে।

‎তিনি আরও বলেন, মডেল একাডেমি বাংলা বাজার প্রতিষ্ঠার ফলে এলাকার শিক্ষার্থীরা ভালো শিক্ষার সুযোগ পাচ্ছে। তাদের এ সফলতার জন্য প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

‎৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, স্থানীয় মুরব্বি মদরিস আলী, স্বাস্থ্য পরিদর্শক মনিরুজ্জামান এবং রমজান রুপজান বাগের একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

‎এছাড়াও উপস্থিত ছিলেন মডেল একাডেমির পরিচালক তোফায়েল আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন, সহ-সভাপতি বেলাল আহমদসহ আরও অনেকে।

‎শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা উপহার তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।