সবুজ প্রান্ত
২৩ নভেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি গঠন

মামুন সভাপতি, আমিনুল সাধারণ সম্পাদক, মুজাম্মেল সাংগঠনিক সম্পাদক

মৌলভীবাজার প্রতিনিধি 

“নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ–এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৫ তোফখানা, ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশের ৮ বিভাগ থেকে আগত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি নির্বাচিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারী নুর মোহাম্মদ মণ্ডল ইদু। সঞ্চালনায় ছিলেন মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী

প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন গভর্নর বোর্ডের অধ্যক্ষ মাওলানা শাহ মো. নেসারুল হক
প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সাবেক পরিচালক নুর মোহাম্মদ আলম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ বারি, জাতীয় শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, এবং ইসলামিক ফাউন্ডেশনের তিন ফিল্ড সুপারভাইজার—মাওলানা বদরুদ্দোজা, মাওলানা লত্ফুর রহমান ও মাওলানা বদরুদ্দোজা (সাভার)।

প্রতিনিধিদের ভোটে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—

  • সভাপতি: মাওলানা আব্দুল্লাহ আল মামুন
  • সাধারণ সম্পাদক: মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী
  • সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুজাম্মেল হক

পরবর্তীতে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

সভায় শিক্ষকদের ন্যায্য অধিকার, সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র উপস্থাপন করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন— “শিক্ষকদের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ। অধিকার প্রতিষ্ঠার পথে আমাদের অঙ্গীকার অটুট।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কে এম মিনহাজ উদ্দিন, মাওলানা ফয়জুল ইসলাম সিদ্দিকী, মাওলানা জাফর সালেহ, কারী আব্দুল হাকিম, মাওলানা নজমুল হক নসিব, মাওলানা হাফিজ নওফল আহমদ, মাওলানা মুফতি লোকমান খান নবীন, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা এখলাছুর রহমান সিতু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১০

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১১

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১২

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৩

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

১৪

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার

১৫

জকিগঞ্জে শোকজ প্রত্যাহারের পর মাঠে শফিকুর রহমান : প্রথম কর্মিসভায় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি, কৃষকদলের বিতর্কিত কমিটি প্রত্যাহারের দাবি

১৬

শাহজালাল মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হলো ১২ সদস্যের কমিটি

১৭

সুনামগঞ্জে বোমা হামলা মামলা: সাবেক ছাত্র জমিয়ত নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের নিন্দা ও প্রতিবাদ

১৮

মদ কি মাদক? মদ খাইতে লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন —সংসদে প্রশ্ন এমপি ইকবালের

১৯

আগামীকাল সিলেট এসে মাজার নিয়ে বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।