সবুজ প্রান্ত
২১ নভেম্বর ২০২৫, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশি দুর্ব্যবহার ও ঘুষ–বাণিজ্যের প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধনের ডাক


জকিগঞ্জ প্রতিনিধি 

জকিগঞ্জে পুলিশি দুর্ব্যবহার, ঘুষ–বাণিজ্য, মামলা–বাণিজ্য ও অনিয়মের অভিযোগে থানা পুলিশের ওসির প্রত্যাহারসহ স্বচ্ছ তদন্তের দাবিতে আগামীকাল শনিবার এম.এ হক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ‘জুলাই গণঅভ্যুত্থানের বীর ছাত্র–জনতা’ আয়োজিত এই কর্মসূচি ঘিরে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৫ জুলাইয়ের আন্দোলনে আহতদের ওপর পুলিশি আচরণ, অভিযোগ গ্রহণে গড়িমসি, টাকার বিনিময়ে অপরাধীর ছাড়পত্র এবং ঘুষ–দুর্নীতির নানা অভিযোগে জকিগঞ্জবাসীর মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও দায়ীদের বিচারের দাবিতেই এ মানববন্ধনের আয়োজন।

তরুণদের বিভিন্ন দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম—“ঘুষখোর পুলিশ হুশিয়ার, জনতার রায়ে হবে বিচার!”, “মামলা দিয়ে ভয় দেখানো বন্ধ করো—জবাবদিহির ব্যবস্থা করো!”, “পুলিশ নয়, আইন বড়—ন্যায়বিচার নিশ্চিত করো!”, “পুলিশ রাষ্ট্রের চাকর, মালিক হলো জনগণ!”

জুলাইয়ের আন্দোলনে আহতদের প্রতি অবহেলা ও দুর্ব্যবহার বন্ধে আয়োজকরা বলেন—“টাকার বিনিময়ে অপরাধীদের মুক্তি দেওয়া যাবে না”, “জুলাইয়ের রক্তের মর্যাদায় দুর্নীতি চলবে না”, “আহতদের অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।”

তারা আরও জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত ছাড়া প্রত্যাহার বা গোপন করার চেষ্টা করা হলে তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এ দেশের আইন–শৃঙ্খলা বাহিনী জনগণের করের টাকায় পরিচালিত—তাই তাদের প্রতিটি কর্মকাণ্ডেই জবাবদিহি নিশ্চিত করতেই হবে।

মানববন্ধনটি আগামীকাল শনিবার সকাল ১১টা, জকিগঞ্জের এম.এ হক চত্বরে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ গণসমাবেশে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

১০

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

১১

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১২

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১৩

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১৪

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৫

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৬

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৭

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৮

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৯

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।