মূল কনটেন্টে যান
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তালামীযে ইসলামিয়া জুড়ী শহর শাখার অভিষেক সম্পন্ন


জুড়ী প্রতিনিধি
জুড়ী প্রতিনিধি
তালামীযে ইসলামিয়া জুড়ী শহর শাখার অভিষেক সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার আওতাধীন জুড়ী শহর শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কাপনা পাহাড়ের (উড়ন্ত টিলা) মুক্তাঙ্গনে এ আয়োজন করা হয়।

শাখা সভাপতি আবু সালেহ সাব্বিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা তালামীযের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম কামরুল ইসলাম। অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক তিহামুল ইসলাম মাহিন এবং স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পারভেজ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা সভাপতি লুৎফুর রহমান শাহান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন, প্রচার সম্পাদক হুছাম উদ্দিন, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি শাহাব উদ্দীন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, ইমন আহমদ, শাহরিয়ার ইমন সানি, শাকুল আহমদ, সিয়াম আহমদ প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন পর্বে কুইজ ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মীলাদ শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।