মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বড়লেখায় বিএনপি সভাপতি আব্দুল হাফিজের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ


বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় বিএনপি সভাপতি আব্দুল হাফিজের সঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর) বড়লেখা উপজেলার মুহিত আহমেদ চৌধুরীর বাড়িতে অবস্থানকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ৩২৭ নম্বর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক এবং বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় দেশের বর্তমান পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জানা গেছে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বড়লেখা ও জুড়ী উপজেলায় অবস্থান করে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) তিনি জুড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মঙ্গলবার বড়লেখায় অবস্থানকালে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।