মূল কনটেন্টে যান
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বড়লেখা ছাত্র মজলিসের নতুন নেতৃত্ব: সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম


বড়লেখা প্রতিনিধি
বড়লেখা ছাত্র মজলিসের নতুন নেতৃত্ব: সভাপতি মামনুন, সেক্রেটারি তানজিম

সংগঠনের কার্যক্রমকে আগামী দিনে আরও বেগবান ও গতিশীল করার প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে এই পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়।

এতে সর্বসম্মতিক্রমে মামনুন হোসাইন মাহফুজকে সভাপতি এবং আহমেদ তানজিমকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, শুক্রবার অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আহমেদ কবির। নবনির্বাচিত সভাপতি মামনুন হোসাইন মাহফুজের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সেক্রেটারি আহমেদ তানজিমের পরিচালনায় সমাবেশটি পরিচালিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি ও সুনামগঞ্জ জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি কাজী এনামুল হক, সাবেক মৌলভীবাজার জেলা সভাপতি এম.এম. আতিকুর রহমান ও মুহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলার সহসভাপতি মাওলানা এখলাসুর রহমান, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসান হাদী, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা শাখার সাবেক সভাপতি জাকারিয়া হোসাইন জাকির এবং সদ্য বিদায়ী উপজেলা সভাপতি উবায়দুল হক আবিদ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সমাবেশের আলোচনায় স্থানীয় পর্যায়ে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ছাত্র মজলিসের কার্যক্রমকে আরও জনমুখী ও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।