পরীক্ষার ফলাফলে সাফল্য, আর সেই সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়। শিক্ষার্থীদের অর্জনকে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ আয়োজন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখা।
শনিবার (৩১ অক্টোবর) ফুলকলিতে আলিম ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের আগামী দিনের পথচলায় শুভকামনা জানিয়ে মিষ্টিমুখ করানো হয়।
শিক্ষার্থীদের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরে আয়োজকেরা তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্য কামনা করেন। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অর্জনের আনন্দে যুক্ত হন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মো. দিলশাদ আনোয়ার, সহসভাপতি মো. মাহফুজ আহমদ, সাধারণ সম্পাদক মো. তাহমিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা ও প্রচার সম্পাদক জুনেদ আহমদ।
শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপনের পাশাপাশি তাদের উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে অনুপ্রেরণা জোগানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।


