মূল কনটেন্টে যান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্য যুবদলের কমিটিতে বিশ্বনাথের পাঁচ নেতার পদপ্রাপ্তি উপলক্ষে আনন্দ সভা


বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ প্রতিনিধি
যুক্তরাজ্য যুবদলের কমিটিতে বিশ্বনাথের পাঁচ নেতার পদপ্রাপ্তি উপলক্ষে আনন্দ সভা

যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন শাখা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাঁচ প্রবাসী। এই উপলক্ষে তাঁদের অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ সভা ও কেক কাটার আয়োজন করেছে স্থানীয় ছাত্রদল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব বিশ্বনাথ পুরান বাজার এলাকায় ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত ও পদে মনোনীত নেতারা হলেন—যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বার্নলি শাখার সভাপতি আব্দুস সালাম জুনেদ, ইস্ট লন্ডন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার আহমদ ও খালেদুজ্জামান চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মিজান। মনোনীত নেতারা সবাই অতীতে বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেলের সভাপতিত্বে এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, আব্দুল কাইয়ুম, নুর উদ্দিন সামি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল এবং কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ টিপু।

বক্তারা বলেন, প্রবাসে দলীয় রাজনৈতিক কার্যক্রম জোরদার করতে যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে। বিশ্বনাথের ত্যাগী সাবেক ছাত্রনেতারা প্রবাসে মূল্যায়িত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা আনন্দিত।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক রহিম আলী, লামাকাজি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, যুগ্ম সম্পাদক সাকিব আহমদ, রুমন আহমদ, অলংকারী ইউনিয়ন ছাত্রদল নেতা খালেদ আহমদ, আজাদ আলী এবং পৌর ছাত্রদল নেতা ইমন আলী, আসাদ আহমদ, ফয়সল, এমরান, শিপু, আরিফ আলী ও সুলতান।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা কেক কেটে নব মনোনীত নেতাদের সাফল্য ও শুভকামনা জানান।