গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসার এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বাঘপাড়া (হাসিতলা) গ্রামে আয়োজন করা হয়েছে ২য় নাইট হাডুডু ও লুডু টুর্নামেন্ট-২০২৬। আগামী ৬ নভেম্বর শুক্রবার বাঘপাড়া ইয়াং স্টার ক্লাব মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ চেতনায় আয়োজিত এ টুর্নামেন্টে হাডুডু ও লুডু খেলায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। হাডুডু খেলায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে দুটি নতুন বাইসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি নতুন বাইসাইকেল। এ খেলায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
অন্যদিকে, লুডু খেলায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে দুটি নতুন বাটন মোবাইল ফোন এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি নতুন বাটন মোবাইল ফোন। এ খেলায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
জকিগঞ্জের ঘেচুয়ায় প্রথমবারের মতো নাইট টুর্নামেন্ট, পুরস্কার ফ্রিজ ও বাইসাইকেল১ নভেম্বর ২০২৬আয়োজক কমিটির সদস্য রাজু আহমদ জানান, টুর্নামেন্টের খেলাগুলো আঞ্চলিক নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। খেলা চলাকালে রেফারি ও কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। হাডুডু খেলায় প্রতি দলে ছয়জন মূল খেলোয়াড় ও একজন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন। খেলায় কোনো অভিযোগ থাকলে কমিটির সঙ্গে পরামর্শ করতে হবে।
টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৬৬৫৯৫৫৫৫ নম্বরে।
আয়োজক বাঘপাড়া ইয়াং স্টারের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতি ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি হবে।

