মূল কনটেন্টে যান
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জের বারহালে ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি পুনর্গঠন


জকিগঞ্জের বারহালে ইসলামী আন্দোলনের ১৭ সদস্যের কমিটি পুনর্গঠন

জকিগঞ্জ উপজেলার ১ নম্বর বারহাল ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ১৭ সদস্যবিশিষ্ট ইউনিয়ন শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে মুয়ান্নিফ হক চৌধুরী সেকুলকে সভাপতি ও মাওলানা আইনুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে স্থানীয় শাহগলি বাসস্ট্যান্ডের একটি হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ বারহাল ইউনিয়ন শাখার উদ্যোগে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুয়ান্নিফ হক চৌধুরী সেকুল। পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আইনুল ইসলাম।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. ইজ্জাদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আমান উল্লাহ ইমন।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ সেশনের জন্য গঠিত কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি হাফিজ শামসুদ্দিন মুহাম্মদ শামীম ও মাওলানা কবির আহমদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা অলিউর রহমান শিকদার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ সুহেল, প্রচার সম্পাদক মো. ছাদিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. আবুল হুসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস শুকুর, দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাছুম আহমদ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মো. জফুর উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামিল আহমদ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি বিষয়ক সম্পাদক মো. তারেক আহমদ।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. জিয়াউর রহমান চৌধুরী, মাওলানা শাহিন আহমদ ও মো. মবু খাঁন। মহিলা ইউনিট থেকে অতিরিক্ত আটজন সদস্য অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।

মাওলানা অলিউর রহমান শিকদারের মোনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি হয়।