মূল কনটেন্টে যান
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জের ঘেচুয়ায় প্রথমবারের মতো নাইট টুর্নামেন্ট, পুরস্কার ফ্রিজ ও বাইসাইকেল

হাডুডু, লুডু ও গাফলা খেলায় অংশ নেবেন প্রতিযোগীরা


নিজস্ব প্রতিবেদক
জকিগঞ্জের ঘেচুয়ায় প্রথমবারের মতো নাইট টুর্নামেন্ট, পুরস্কার ফ্রিজ ও বাইসাইকেল

সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া (চারিগ্রাম) গ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘যেচুয়া (চারিগ্রাম) ১ম নাইট টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার ঘেচুয়া টমটম স্ট্যান্ডসংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল’ স্লোগানে আয়োজিত এ টুর্নামেন্টে হাডুডু, লুডু ও গাফলা খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

হাডুডু খেলায় প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে উন্নত মানের একটি নতুন ফ্রিজ এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে একটি নতুন বাইসাইকেল। এ খেলায় অংশগ্রহণের জন্য প্রতি দলের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।

এ ছাড়া লুডু ও গাফলা খেলায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। উভয় খেলায় প্রথম পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ২ হাজার টাকা দেওয়া হবে।

টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করবেন সোহেল আমিন সোহেল। আঞ্চলিক নিয়ম অনুযায়ী খেলা পরিচালিত হবে। খেলা চলাকালে রেফারি ও কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। হাডুডু খেলায় প্রতি দলে ছয়জন মূল খেলোয়াড় ও তিনজন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন। কোনো অভিযোগ থাকলে কমিটির সঙ্গে পরামর্শ করতে হবে।

গ্রীস প্রবাসী মো. কামরুল ইসলাম কামরানের সম্পৃক্ততায় আয়োজিত এ টুর্নামেন্টের আমন্ত্রণ জানিয়েছেন সাধারণ সম্পাদক কাওছার আহমদ। আয়োজনে রয়েছে ঘেচুয়া চারিগ্রাম যুবসমাজ। টুর্নামেন্টের সভাপতি হিসেবে রয়েছেন বুরহান উদ্দিন।

টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৬৬-৪৮৬৭৩৪ নম্বরে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।