মূল কনটেন্টে যান
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে শনিবার সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে


জকিগঞ্জে শনিবার সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জকিগঞ্জে বৈদ্যুতিক লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার জন্য আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জকিগঞ্জ-১ উপকেন্দ্রের ০৬ এফ (উপজেলা পরিষদ, বাজার) ফিডারের আওতাধীন এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১।

বৃহস্পতিবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে বৈদ্যুতিক লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কাজ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপদ, মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ কাজ করা হচ্ছে। তবে কাজের প্রয়োজনে নির্ধারিত সময় কম-বেশি হতে পারে।

এদিকে, নির্ধারিত সময়ের আগেই যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে গ্রাহকদের সতর্ক ও নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম।