সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ফয়জুল হক (৬০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের একটি দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়জুল হক সাঁতরে সুরমা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি সংশ্লিষ্টদের জানান।
নিখোঁজ ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে।
এদিকে, তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। উদ্ধার অভিযান ও নিখোঁজ ব্যক্তির সন্ধান সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।




