মূল কনটেন্টে যান
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে অসুস্থ আল-ইসলাহ নেতা ফদ্বলুর রহমানকে দেখতে গেলেন নেতৃবৃন্দ


জকিগঞ্জে অসুস্থ আল-ইসলাহ নেতা ফদ্বলুর রহমানকে দেখতে গেলেন নেতৃবৃন্দ
সড়ক দূর্ঘটনায় আহত আল-ইসলাহ নেতা মাও. ফদ্বলুর রহমানকে দেখতে তাঁর বাসায় নেতৃবৃন্দ

সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা মো. ফদ্বলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (৭ নভেম্বর) জকিগঞ্জ পৌরসভার লতিফিয়া আবাসিক এলাকায় তাঁর নিজ বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা আল-ইসলাহর নেতারা। এ সময় তাঁরা তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা ও পূর্ণ রোগমুক্তি কামনায় দোয়া করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, অফিস সম্পাদক মাওলানা আলী হোসেন, কার্যনির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম ও উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান প্রমুখ।

জানা গেছে, গত বুধবার জকিগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন মাওলানা ফদ্বলুর রহমান। পরে চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন। বর্তমানে সেখানে বিশ্রামে রয়েছেন। সম্প্রতি তিনি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছিলেন।