মূল কনটেন্টে যান
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সিলেটে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
সিলেটে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সিলেটের শাহপরান (রহ.) থানার একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রাসেল মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে এসআরবি-৯। তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

গত ৫ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন দি কস্তুরী রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল মিয়া ওরফে পল্টু রাসেল সিলেটের শাহপরান (রহ.) থানাধীন ঠাকুরপাড়া এলাকার মৃত আকলম মিয়ার ছেলে।

এসআরবি-৯-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তিনি শাহপরান (রহ.) থানার মামলা নম্বর ৫, তারিখ ২ এপ্রিল ২০২৪, জিআর নম্বর ৮৫/২৪-এর ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার রাসেল মিয়ার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শাহপরান (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৯ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।