মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৩৯ শিক্ষার্থী


ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪৩৯ শিক্ষার্থী

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে সুনামগঞ্জের ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষায় ছাতক পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৪৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহি উদ্দিন। তিনি পরীক্ষা চলাকালে কেন্দ্রে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা কমিটির সচিব শরদিন্দু রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন (পিপিএম), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম এবং ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক সাইদুল হক মোল্লা, সহকারী কর আদায়কারী রতন দে, শিক্ষক অজয় পাল, দুলন তরফদার, বঙ্কিম আচার্য্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিরা।