মূল কনটেন্টে যান
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াপাড়া রসরাই জামে মসজিদের প্রধান ফটকসংলগ্ন ইটসলিং রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের জাকির হোসেনের ছেলে ঝুটন মিয়া (২৬) এবং মরপশি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সুজন মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হলে তাঁদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।