মূল কনটেন্টে যান
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জে আল-ইসলাহ নেতা মাও. মুজিবুর রহমানের পিতা মখন মিয়ার ইন্তেকাল, জানাজা কাল


জকিগঞ্জে আল-ইসলাহ নেতা মাও. মুজিবুর রহমানের পিতা মখন মিয়ার ইন্তেকাল, জানাজা কাল
মরহুম আলহাজ্ব মখদ্দছ আলী মখন মিয়া

জকিগঞ্জ পৌর আল-ইসলাহর সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুজিবুর রহমানের পিতা, জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের বাসিন্দা এবং বাবুরবাজারের সাবেক ব্যবসায়ী আলহাজ্ব মখদ্দছ আলী (মখন মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট নগরীর বাগবাড়ীস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জের মুমিনপুর বড় মহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন স্বজন ও পরিচিতজনেরা।