মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ছাতকে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


ছাতকে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন ছাতক উপজেলা সুপারভাইজার মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মডেল কেয়ারটেকার মাওলানা জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রইস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক কল্যাণ ছাতক উপজেলা সভাপতি মাওলানা নাজমুল হক নসিব, সাধারণ কেয়ারটেকার কারী আমির আলী, কালারুকা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাজ্জাদুর রহমান নকিবি ও ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন।

প্রতিযোগিতায় ছাতক উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরেরা অংশ নেয়।