এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) সিলেট জেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেটের এওয়ার্ড কনফারেন্স হলে সিলেট জেলা এডাবের সভাপতি মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম এ কে আজাদ। এ সময় এডাব সিলেট জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সিলেট অঞ্চলে উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সদস্য সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং এডাবের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।



