মূল কনটেন্টে যান
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খয়রুল


গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খয়রুল

উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আজ বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের ২০২৫–২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ শূন্য হওয়ায় উক্ত পদে নতুন দায়িত্ব প্রদানের বিষয়ে সংগঠনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সাবেক ও বর্তমান সিনিয়র নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আলোচনা ও মতবিনিময়ের পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা, গতিশীলতা ও কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার স্বার্থে সর্বসম্মতিক্রমে খায়রুল আমিনকে গোয়াইনঘাট ছাত্র পরিষদের ২০২৫–২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

মনোনীত সাধারণ সম্পাদক খায়রুল আমিন বর্তমান কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।