মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও চাকরির বয়স ৬৫ বছর করার দাবি


নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃবৃন্দ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার যৌক্তিক দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আল্লামা কবি রূহুল আমীন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আখম আবু বকর সিদ্দিক এবং হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. কুতুবুল আলম প্রমুখ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবির যৌক্তিকতা তুলে ধরেন। রাষ্ট্রপতি তাঁদের বক্তব্য অত্যন্ত ধৈর্যসহকারে শোনেন।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।