মূল কনটেন্টে যান
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার লস্কর


জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার লস্কর

বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের শুরা ও কর্মপরিষদ গঠন এবং সেক্রেটারিয়েট মনোনয়ন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) জকিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলার রুকুনদের পরামর্শক্রমে নতুন সেশনের নেতৃত্ব নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়।

নবগঠিত কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা জালাল উদ্দীন। নায়েবে আমীর মনোনীত হয়েছেন গোলাম রোকবানি চৌধুরী জাবেদ ও সরওয়ার হোসেন। সেক্রেটারি মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন লস্কর। সহকারী সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন আবিদুর রহমান ও ডা. গোলাম কিবরিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রুকুনদের মতামত ও পরামর্শের ভিত্তিতে নতুন সেশনের শুরা, কর্মপরিষদ ও সেক্রেটারিয়েট গঠন করা হয়েছে।

এ সময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও রুকুনরা উপস্থিত ছিলেন। আগামী দিনে জকিগঞ্জ উপজেলায় সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।