সিলেটের কানাইঘাট উপজেলার সামাজিক, শিক্ষামূলক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল গফুর। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসায়িক কর্মকাণ্ডেও সম্পৃক্ত তিনি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম স্থানীয় পর্যায়ে আলোচনায় রয়েছে।
মোহাম্মদ আব্দুল গফুরের পিতা মৃত মাহমুদ আলী এবং মাতা সফাতুন্নেসা। তাঁর গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার ৩ নম্বর দিঘিরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নওয়াগ্রাম) এলাকায়। ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যাসন্তানের জনক। তাঁর বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয় মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং অন্য দুই মেয়ে পাঠানটুলা কামিল মাদ্রাসায় অধ্যয়নরত।
ব্যবসায়ী হিসেবে তিনি ‘আব্দুল গফুর ট্রাভেলস ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী। প্রতিষ্ঠানটির একটি শাখা সিলেট নগরের বন্দরবাজারের রংমহল টাওয়ারে এবং অন্য শাখা কানাইঘাটের সড়কের বাজার এলাকার নুসরাত কমপ্লেক্সে অবস্থিত।
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন২১ নভেম্বর ২০২৬এ ছাড়া তিনি রংমহল টাওয়ার, বন্দরবাজার, সিলেট ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক অঙ্গনে আব্দুল গফুর প্রত্যাশা সমাজকল্যাণ পরিষদ ও কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কানাইঘাট ডেভেলপমেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা, শুভেচ্ছা ফাউন্ডেশন (সিলেট)-এর সাধারণ সম্পাদক এবং কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজি. নং সিলেট-৯২) উপদেষ্টা।
জাতীয় ও বিভাগীয় পর্যায়েও কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, তেল-গ্যাস গ্রাহক কল্যাণ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ইন্ডাস্ট্রিয়ালি বাংলাদেশ বিজনেসম্যান ওয়েলফেয়ার ফোরামের (IBWF) সিলেট মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক পদ।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিনি সড়কের বাজার মহিলা দাখিল মাদ্রাসা ও দর্পনগর পশ্চিম ইবতেদায়ি মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য। এ ছাড়া নওয়াগ্রাম জামে মসজিদ পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক এবং বড়দিঘী, ফেসুদিঘী ও জামুলি গোরস্তান সংরক্ষণ কমিটির সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবন থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন আব্দুল গফুর। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কানাইঘাট সরকারি কলেজ শাখার সভাপতি ছিলেন। পরবর্তী সময়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরের বিমানবন্দর থানা শাখার সভাপতি এবং মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
করোনাকালীন পরিস্থিতি এবং বিভিন্ন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ ও সহায়তা কার্যক্রমে অংশ নেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণ এবং অসহায় মানুষের সহায়তায় ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কথা জানা গেছে।
সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে আরও বৃহত্তর পরিসরে কাজ করার আগ্রহ থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান মোহাম্মদ আব্দুল গফুর। এ লক্ষ্যে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিতি ও জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
তবে নির্বাচনে তাঁর চূড়ান্ত প্রার্থিতা, রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের সমর্থনই শেষ পর্যন্ত তাঁর নির্বাচনী অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


