মূল কনটেন্টে যান
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে লোকমান উদ্দীন চৌধুরী, দোয়া কামনা


গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে লোকমান উদ্দীন চৌধুরী, দোয়া কামনা

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী গত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গতকাল জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

জকিগঞ্জের শিক্ষা, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের মাধ্যমে এলাকার শিক্ষার প্রসার ও উন্নয়নে কাজ করে আসছেন।

তার গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে জকিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়। তার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে জকিগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।