পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম জাস্টিস মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তাঁর এক সপ্তাহব্যাপী সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার উদ্যোগ নিলে এখনো তাঁর বাংলাদেশ সফরের ব্যবস্থা করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী মিজানুর রহমান সাঈদ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মুফতী মিজানুর রহমান সাঈদ বলেন, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতি তাকী উসমানীকে জানানো হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাঁর সফরের জন্য প্রয়োজনীয় অনাপত্তিপত্র দেওয়া হয়নি। পরে মুফতি তাকী উসমানী তাঁকে বিষয়টি অবহিত করেন।
জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল ঘোষণার উদ্যোগ, ১ ডিসেম্বরের দিকে তাকিয়ে স্থানীয়রা১২ নভেম্বর ২০২৬তিনি জানান, বাংলাদেশ সফর উপলক্ষে মুফতি তাকী উসমানীর ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছিল। কিন্তু প্রয়োজনীয় এনওসি না পাওয়ায় আপাতত সফর স্থগিত রাখতে হচ্ছে। তবে সরকার উদ্যোগ নিলে এখনো তাঁর বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী শাহজালাল আল হাবিবী, মুফতী রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারী উপস্থিত ছিলেন।

