‘মওদুদী মতবাদ ও জামায়াতে ইসলামী’ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের অবস্থান জানতে চেয়ে তাঁর তিন মুরুব্বির কাছে চিঠি পাঠিয়েছেন প্রখ্যাত আলেম মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। ছয় পৃষ্ঠার ওই চিঠিতে আকিদা, দেওবন্দি আদর্শ ও কওমি ঐতিহ্যসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী হবিগঞ্জের মাদ্রাসা নূরে মদিনার পরিচালক। ধর্মীয় আলোচক ও বিতার্কিক হিসেবে তিনি পরিচিত।
চিঠিটি পাঠানো হয়েছে মাওলানা মামুনুল হকের তিন মুরুব্বির কাছে। তাঁরা হলেন মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর) এবং মামুনুল হকের বড় ভাই মাওলানা মাহফুজুল হক।
এমপি নুরুলের বিরুদ্ধে ‘চাঁদা দাবির’ অভিযোগের প্রতিবাদে জেলা বিএনপির সংবাদ সম্মেলন৩ নভেম্বর ২০২৬জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট ও সংশ্লিষ্টতা নিয়ে কওমি অঙ্গনে আলোচনা-সমালোচনার মধ্যে ওলীপুরীর এই চিঠি নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। চিঠিতে মূলত মাওলানা মামুনুল হকের আকিদাগত অবস্থান, দেওবন্দি চিন্তাধারা এবং জামায়াতে ইসলামী ও মওদুদী মতবাদ সম্পর্কে তাঁর বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর একই বিষয়ে মাওলানা মামুনুল হকের ওই তিন মুরুব্বির কাছে চিঠি লিখেছিলেন বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রবীণ আলেম মাওলানা আব্দুল হক আজাদ। তবে এখন পর্যন্ত ওই চিঠির কোনো জবাব পাননি বলে জানিয়েছেন তিনি।

