স্টাফ রিপোর্টার
২ অগাস্ট ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র চা-দোকানে বসে বন্ধুদের দিয়ে মূল্যায়নের অভিযোগ উঠেছে সিলেট শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। শনিবার  রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক সংলগ্ন একটি দোকান থেকে বাংলা দ্বিতীয় পত্রের এক বস্তা খাতা উদ্ধার করেছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

‎অভিযুক্ত পরীক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেটের মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং শাবিপ্রবির বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী।

‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ শাবিপ্রবির প্রধান ফটকের পাশের একটি চা-দোকানে চালের বস্তায় করে আনা এইচএসসির উত্তরপত্র নিয়ে বসেন প্রভাষক ইকবাল। সে সময় তিনি নিজে খাতা দেখার পাশাপাশি তার সাথে থাকা দুজন বন্ধুকেও উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যায়।

‎খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের কর্তাব্যক্তিরা উপস্থিত হন এবং পুলিশি সহায়তায় উত্তরপত্রগুলো নিজদের হেফাজতে নেন।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, এক পরীক্ষক প্রকাশ্যে পাবলিক প্লেস  বন্ধুদের নিয়ে বোর্ডের খাতা দেখছিলেন এমন সংবাদ পেয়ে বোর্ড কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়। উদ্ধার করা খাতাগুলো বর্তমানে বোর্ডের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

‎এ বিষয়ে সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, অভিযুক্ত শিক্ষককে সাথে নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থানায় এসেছিলেন। এ ঘটনায় বোর্ডের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। পরবর্তীতে উক্ত শিক্ষককে বোর্ডের কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে চায়ের‌ দোকানে বসে বন্ধুদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন,বস্তাভর্তি খাতা জব্দ

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শিহাব

কানাইঘাটে জামায়াতের মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

‎গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের ক্যাম্পেইনে মদসহ দুই ব্যক্তি আটক  ‎

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন

সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১১৩

গোয়াইনঘাটে ১ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, আপন দুই ভাই গ্রেপ্তার

নতুনকুঁড়ি চ্যাম্পিয়নশিপে গৌরব, সাকিলকে সংবর্ধনা দিলেন ডা: ছাদিকুর রহমান খান

জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট, ডিমার্কেশনের বাইরে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা মেলেনি

রাশিয়ার উদ্ভাবিত ক্যানসার টিকা প্রথম রোগীর শরীরে মিলেছে ইতিবাচক ফল

১০

হবিগঞ্জে এনসিপির ১০ নেতার বিরুদ্ধে ছাত্রদলের মামলা, চারটি আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

হবিগঞ্জের আলিফের চোখে চিরতরে অন্ধত্বের আশঙ্কা, সামাজিক মাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড়

১২

তাহিরপুরে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

১৩

এখনই গোলাপগঞ্জ যাব, দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে : সিলেটে বিরোধীদলীয় চিফ হুইপ

১৪

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা, জেলা ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা

১৫

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সিলেটে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হচ্ছে ৫ প্লাটুন বিজিবি

১৬

কানাইঘাট ও ওসমানীনগরে আজ এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় শীর্ষ নেতারা

১৭

হবিগঞ্জের সহিংসতার ঘটনায় উদ্বেগ, সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জমিয়তের

১৮

সাংবাদিক কাজি রেজাউল করিম রেজার বড় ভাই কাজি ফরহাদ মিয়া-স্বাধীনের দাফন সম্পন্ন

১৯

দোয়ারাবাজারে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।